,

আখাউড়া দিয়ে ভারতে চাল পরিবহন শুরু

153639akhauraনিউজ ডেস্ক : ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া খাদ্য সহায়তার চাল ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১৫টি কাভার্ড ভ্যানে মোট ২৭৩ মেট্রিকটন চাল পরিবহন করা হয়।

আখাউড়া স্থলবন্দর নোম্যান্সল্যান্ডে দুপুর সাড়ে ১২টায় ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) ত্রিপুরা রাজ্যের আগরতলা খাদ্যগুদামের জেনারেল ম্যানেজার (জিএম) বিডল তিওয়ারী ও আগরতলা কাস্টমস সুপার শিশির দেব আখাউড়া স্থলবন্দর কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা মো. সারোয়ার আলমের কাছ থেকে চাল সংক্রান্ত কাগজপত্র বুঝে নেন।

আশুগঞ্জ থেকে চাল পরিবহনকারী কাভার্ড ভ্যান চালকরা অভিযোগ করেন, আগরতলা সীমান্তে বিএসএফ ও কাস্টমস কাগজপত্র নিয়ে অনেক ভোগান্তি সৃষ্টি করছে। তারা একেক সময় একক বাহানা তৈরি করছে।

ভারতীয় চাল পরিবহনকারী আনবীজ ডেভেলপমেন্ট লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. মাকসুদ হোসেন জানান, আকাশের অবস্থা চিন্তা করে ট্রাকের বদলে কাভার্ড ভ্যানে করে আশুগঞ্জ থেকে আগরতলায় চাল পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিকটন খাদ্যপণ্যের মধ্যে দুই হাজার ২৭২ দশমিক ৪৮৫ মেট্রিকটন চাল নিয়ে গত মঙ্গলবার এমভি অভি নামে ভারতীয় একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আসে। বৃহস্পতিবার তৃতীয় চালানের প্রথম দফায় ২৭৩ মেট্রিকটন চাল ত্রিপুরা রাজ্যের আগরতলায় পরিবহণ করা হয়।

বাংলাদেশ-ভারত দুই দেশের নৌ-প্রটোকল চুক্তির আওতায় ‘বিশেষ মানবিক সুবিধায়’ বাংলাদেশের ওপর দিয়ে এ চাল পরিবহনে ভারতকে কোনো শুল্ক বা কোনো প্রকার ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে না।

ভারতীয় অর্থে সর্বমোট দুই কোটি ৩৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় চাল আগরতলা নন্দন নগর খাদ্যগুদামে যাচ্ছে। তবে বন্দরের ল্যান্ডিং সার্ভিস চার্জ বাবদ পাওয়া যাবে প্রায় আট লাখ ২৫ হাজার টাকা।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে আগরতলা খাদ্যগুদাম পর্যন্ত চাল পরিবহনকারী বাংলাদেশি কাভার্ডভ্যান ভাড়া বাবদ পাওয়া যাবে প্রায় ৫৫ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে