,

পৃথিবীর প্রতি নজর রাখতে চাঁদে রাডার বসাচ্ছে চীন

moon-550x366চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন আমেরিকার নীল আর্মস্ট্রং। এবার রহস্যময় চাঁদের বুকে মানুষের বসতি স্থাপন করবে চীন। সম্প্রতি চাঁদে রাডার বসানোর পরিকল্পনা করছে চীন। এর মাধ্যমে পৃথিবীর অনেক অঞ্চলই চীনের নজরদারিতে চলে আসবে। সেই সাথে রাডার ঘাঁটি পরিচালনায় চাঁদে স্থায়ীভাবে নভোচারী রাখার প্রয়োজন পড়বে।
চীনের ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে ২৪ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে। রাডার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে চীনা বিজ্ঞানীরা।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চাঁদের রাডারের উচ্চতা হবে ৫০ মিটার। বিশাল আকারের এ রাডার দিয়ে পৃথিবীর স্পষ্ট ছবি তোলা সম্ভব হবে। পৃথিবীর বিশাল অঞ্চল জুড়ে এই রাডার পর্যবেক্ষণ করতে পারবে। পৃথিবীর আবহ্ওায়া, ভূমিকম্প এবং মেরু বরফ গলার ওপর নজদারি করতে পারবে এই রাডার ঘাঁটি। প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা উভয় কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে।
উচ্চাভিলাষী এ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র সমালোচনাও শোনা যাচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের কাছে একজন বিজ্ঞানী একে ‘পাগলামো’ বলে উল্লেখ করেন। চায়নিজ একাডেমি অব সায়েন্সের অধ্যাপক জাও ইগুও বলেন, রাডারকে প্রচন্ড শক্তিশালী বা রাডারের অ্যান্টেনাকে বিশাল হতে হবে অন্যথায় পৃথিবীতে ধাক্কা খেয়ে সব বেতার তরঙ্গ ফিরে আসবে তা ধারণ করা যাবে না।
অন্যদিকে চাঁদের রাডার ঘাঁটির পর্যবেক্ষণরত নভোচারীদের স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্র দুটোই সামাল দিতে হবে। রাডার কেন্দ্র প্রতি সেকেন্ডে ১.৪ গিগাবাইট তথ্য সংগ্রহ করবে সেটি প্রসেসিং করতে হবে। বর্তমানে দীর্ঘপাল্লার মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে যে ব্যান্ডউইথ ব্যবহার হয়ে তার চেয়েও অনেক বেশি ব্যবহার হবে এই ক্ষেত্রে। সব মিলিয়ে পুরো প্রকল্পটি প্রায় অকল্পনীয় হয়ে উঠেছে বলে প্রতিবেদন প্রকাশ করছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
সূত্র: স্পুটনিক, সাউথ চায়না মর্নিং পোস্ট

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে