,

ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা

deepika-padukoneবিনোদন ডেস্ক: মেয়েটির অবসাদ কাটিয়ে ওঠার লড়াই, ঘুরে দাঁড়ানোর গল্প সবাইকে মুগ্ধ করেছে। মুগ্ধ করেছে গ্ল্যামার ওয়ার্ল্ডের কেরিয়ার শীর্ষে থাকার সময়টাতে নিজের সেই গল্প সবার সামনে তুলে ধরার সাহস। সেই মেয়েটির নাম দীপিকা পাড়ুকোন। বলিউডের এই জনপ্রিয় ত্রীর গল্প কেবল অবসাদে ভোগা মানুষকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাই জোগায়নি, অবসাদ বা মানসিক অসুস্থতাকে হালকাভাবে না নেওয়ার সচেতনতাও তৈরি করেছে। এই সচেতনতা গড়ে তোলার প্রচারের উদ্দেশ্যেই এবার ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দীপিকা।

ইন্ডিয়ানা সাইকিয়াট্রি সোসাইটির জন্ম ১৯৪৭ সালে। ভারতের বেঙ্গালুরুতে দীপিকার অলাভজনক সংস্থা লিভ লভ লাফ ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি। এই উদ্যোগ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘‘সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর পাশাপাশি ভারতীয়দের মধ্যে মানসিক সমস্যা বাড়ছে। আমাদের উচিত একে অপরের সহযোগিতা করা। লিভ লভ লাফ ফাউন্ডেশন ও ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি সমাজ ও সরকারের সামনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে চায়। এমন একটা উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পেরে আমি খুশি।’’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা