,

বিশ্বাস ছিল ‘রক্ত’ আসবেই

porimoniবিনোদন প্রতিবেদক: ‘আমার বিশ্বাস ছিল “রক্ত” আসবেই। বিশ্বাস আমার সঙ্গে প্রতারণা করেনি।’ ঢাকার অদূরে আশুলিয়ায় ‘রক্ত’ সিনেমার শুটিং থেকে এভাবেই জানালেন বাংলাদেশি সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

‘রক্ত’ সিনেমার মুক্তির খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত পরীমনি। বললেন, ‘এই ছবির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার অভিনয়জীবন খুব অল্প সময়ের। এই অল্প সময়ে অনেকগুলো ছবিতে অভিনয়ের সুযোগ হয়েছে। কিন্তু “রক্ত” সব কটি সিনেমার চেয়ে আলাদা। এই ছবির জন্য প্রচণ্ড গরম, জ্বর ও ব্যথা নিয়ে উপেক্ষা করে সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত শুটিং করেছি।

আমার কাছে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। পরিশ্রমের ফলও পেয়েছি। টিজার ও গান প্রকাশের পর সবাই যেভাবে প্রশংসা করেছেন, তা আমার কাছে বড় প্রাপ্তি মনে হয়েছে। এখন যেহেতু ছবির মুক্তির খবরটা শুনলাম, তাই খুব ভালো লাগছে।’

ওয়াজেদ আলী পরিচালিত ‘রক্ত’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুরুর দিকে ছবিটির পরিচালনায় ছিলেন মালেক আফসারী।

পরীমনি জানালেন, ‘রক্ত’ সিনেমার কিছু প্যাচওয়ার্ক বাকি আছে। আজ ছাড়াও আরও দুদিন কাজ করলে পুরো ছবির শুটিং শেষ হবে। ‘রক্ত’ পরীমনির অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ উল্লেখ করে বললেন, ‘ইউটিউবে ছবিটির টিজার প্রকাশের পর থেকেই অসংখ্য মানুষের প্রশংসা পেয়েছি। ছবিটি নিয়ে তাঁদের সবার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমরা যেভাবে পরিশ্রম করে শুটিং করেছি, দর্শকেরা ষোলো আনা আনন্দ পাবেন।’

পরীমনি জানান, রক্ত ছাড়াও ঈদে মুক্তি পাওয়ার উপযোগী তাঁর আরও দুটি ছবি পুরোপুরি তৈরি হয়ে আছে। ছবি দুটি হচ্ছে শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ ও ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা