,

কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৭

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। নিহতদের একজন নিরাপত্তারক্ষী বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।কাবুল পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি জানান, হামলাকারী দু’জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাতশ’ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

afghnistan-bg20160824214024

সন্ত্রাসী ওই হামলার ঘটনায় কয়েকজন বিদেশি শিক্ষকও আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

নিহত সাতজনের মধ্যে হামলাকারীরা অর্ন্তভুক্ত কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। জানা যায়নি বাকি নিহতদের পরিচয়ও।২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি মার্কিন কারুকুলামে লিবারেল আর্টস কোর্স পরিচালনা করে আসছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক থেকে অপহরণ হয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপক। এখনো তাদের উদ্ধার করা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা