,

আইটেম গানে কাজল

 

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। দক্ষিণী সিনেমার মাধ্যমে পরিচিত পেলেও বলিউড সিনেমাতেও কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী রয়েছে তার খ্যাতি।সাধারণত সিনেমায় রোমান্টিক এবং শান্তশিষ্ট স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। তবে খোলস ছেড়ে এবার আইটমে গানে হাজির হয়েছেন কাজল আগরওয়াল।

kajal-hot-647x450

‘জনতা গ্যারেজ’ সিনেমার ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে কাজলকে। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে আইটেম গানে তার লুক কেমন হবে তা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন খুব শিগগিরই পর্দায় এ রূপে হাজির হবেন তিনি।

শোনা যাচ্ছে, গানে বেশ আবেদনময়ী রূপে হাজির হবেন কাজল। এ জন্য অনেক অনুশীলনও করেছেন তিনি। এ গান মুক্তির পর তিনি ‘হটেস্ট অভিনেত্রী’ তকমাটা পাবেন বলে মনে করছেন অনেকেই।

‘জনতা গ্যারেজ’ সিনেমাটি পরিচালনা করছেন কোরাতালা শিবা। এ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে থাকছেন সামান্থা এবং নিতিয়া মেনন। নায়ক থাকছেন জুনিয়র এনটিআর। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা