,

ইতিহাসের ৪০তম হ্যাটট্রিক ফকনারের

CRICKET-SRI-AUSস্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ওয়ানডে ইতিহাসে ৪০তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার পেসার জেমস ফকনার। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিসারা পেরেরাকে আউট করে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন বাঁহাতি ফাস্ট বোলার।

এদিন আগে ব্যাট করা লঙ্কানদের বিপক্ষে ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে ৫৪ রানে থাকা কুশল পেরেরাকে এলবিডব্লিউ করে তুলে নেন ফকনার। পরে ৪৮ ওভারের প্রথম দুই বলে অধিনায়ক ম্যাথিউসকে ব্যক্তিগত ৫৭ রানে হেনরিকেসের ক্যাচে পরিণত করে থিসারা পেরেরাকেও আউট করে হ্যাটট্রিক তুলে নেন।

স্বাগতিক শ্রীলঙ্কা ৪৮ ওভারে ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে।

এদিকে ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেলেন ফকনার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে অজিদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

ফকনারের আগে আন্তর্জাতিক ওডিআইতে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিয়াসো রাবাদা। ২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন প্রোটিয়া তরুণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা