,

বিএনপি একটি পাপিষ্ঠ দল : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এই দলের নেতৃত্বে যেহেতু আছেন, আপনাকে সারা জীবনই কাঁদতে হবে। বিএনপি কখনো প্রগতিশীল রাজনীতি করেনি এবং কখনো এই ধারায় ফিরে আসতেও পারবে না। বিএনপি একটি পাপিষ্ঠ দল।

50_48124

বিএনপি মহাসচিবের আবেগতাড়িত হওয়া প্রসঙ্গে বুধবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করে যারা এদেশে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, জ্বালাও-পোড়াও করেছে তারাই ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে। এরাই ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আবার এরাই দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে, গুপ্ত হত্যা করেছে। এখন নতুনরূপে জঙ্গি হামলা চালাচ্ছে। এই সকল ঘটনাই একই সূত্রে গাঁথা।

সভাপতির ভাষণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহে আলম মুরাদ বেগম আইভি রহমান সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত বেগম আইভি রহমান ছাত্রলীগ করা অবস্থায় ছাত্রনেতাদের নিয়ে সব সময় একত্রিত হয়ে থাকতেন। তিনি কোনো সভা মঞ্চে উঠে বসতেন না। সব মহিলা নেতা-কর্মীদের সাথে নিয়ে মঞ্চের সামনে নিচে অবস্থান নিতেন।

তিনি বলেন, ২১ আগস্টের হত্যাকারীরাই আজ দেশে জঙ্গিবাদ চালিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ণের ধারা নস্যাৎ করতে চায়। তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীন সকল নেতাকর্মীকে সজাগ থাকার ও প্রশাসনকে সর্বাত্মকভাবে সহায়তা করার আহবান জানান।

স্মরণ সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, অধ্যাপক এম.এ মান্নান, প্রফেসর কামরুল ইসলাম, কামাল চৌধুরী, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা