,

হামলা, ধর্মঘট ও বন্যায় প্যারিসে পর্যটন খাতে ধস

 
আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলা, শ্রমিক ধর্মঘট ও বন্যার কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্যটন খাতে ধস নেমেছে।এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২০১৫ সালের একই সময়ের তুলনায় কয়েক লাখ পর্যটক কমেছে।

Paris1471961957
প্রতিবছর ১ কোটি ৬০ লাখ পর্যটককে স্বাগত জানায় প্যারিস। বিশ্বের শীর্ষ পযর্টন গন্তব্যের মধ্যে প্যারিস একটি।

পর্যটক কমে যাওয়ায় মোটা অঙ্কের রাজস্ব হাত ছাড়া হচ্ছে ফ্রান্সের। এ খাতে রাজস্ব কমেছে প্রায় ৮৫০ মিলিয়ন ডলার। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টিকে ‘ইন্ডাস্ট্রিয়াল দুর্যোগ’ হিসেবে উল্লে করেছেন।

ফ্রান্সের অর্থনীতি দারুণভাবে পর্যটন খাতের ওপর নির্ভরশীল। বছরে জিডিপির ৭ শতাংশ আসে এ খাত থেকে। প্যারিসের পর্যটন এলাকায় এ খাতের কাজের সঙ্গে যুক্ত প্রায় ৫ লাখ মানুষ।

গত বছর নভেম্বর মাসে প্যারিসে তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে বিদেশি পর্যটক আসা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

২০১৫ সালের জানুয়ারি মাসে প্যারিসের শার্লি হেবদো পত্রিকা অফিসে হামলার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, তার ধকল কাটিয়ে প্যারিসের পর্যটন ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু নভেম্বর মাসে আইএসের হামলায় তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। মূলত এর পর থেকেই পর্যটন খাতে ধস নামে।

হোটেলে রাত্রিযাপনের ক্ষেত্রে বিদেশি পর্যটক কমেছে ১১ দশমিক ৫ শতাংশ এবং দেশীয় পর্যটক কমেছে ৪ দশমিক ৮ শতাং। দেশি-বিদেশি মিলে এ সংখ্যা কমেছে ৮ দশমিক ৫ শতাংশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপস প্যারিসে হওয়ার পরও এ হ্রাস কাটিয়ে উঠা সম্ভব হয়নি।

প্যারিসের পর্যটন কর্মকর্তা ভালেরি পেসরেস জানিয়েছেন, সন্ত্রাসী হামলার পর থেকেই মূলত পর্যটক আসা কমে গেছে। তবে এর জন্য কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে প্যারিসের বন্যাকে বিবেচনায় নিয়েছেন। তা ছাড়া শ্রমিক ধর্মঘটের কারণেও প্যারিসে অচলাবস্থা সৃষ্টি হয়। প্রধানত এ তিন কারণে প্যারিসে পর্যটক আসা কমে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা