,

সালমানের বোনের বাসায় চুরি

salman_125281বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের বোন অর্পিতার বাসায় চুরি হয়েছে। ২২ আগস্ট ছুটি কাটিয়ে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ফিরে অপির্তা চুরির বিষয়ে অবগত হন। এ নিয়ে এর পরদিন মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি মামলাও করেছেন অর্পিতা ও তাঁর স্বামী আয়ুশ শর্মা।

পুলিশের অভিযোগে তাঁরা উল্লেখ করেছেন, তাঁদের বাড়ি থেকে নগদ ২ লাখ ২৫ হাজার রুপি ও ১০ গ্রাম ওজনের স্বর্ণের মুদ্রা চুরি হয়েছে। এ দম্পতি ধারণা করছেন, তাঁদের বাড়ির গৃহকর্মী আফসা এ চুরি করে থাকতে পারেন। কারণ, গত ৩০ জুলাই কোনো কারণ না দেখিয়েই আফসা অপির্তার বাড়ির চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। অর্পিতা পুলিশকে জানান, চুরির ঘটনা সে সময়ই ঘটে থাকতে পারে।

কারণ, আফসা চলে যাওয়ার পরপরই স্বামীর সঙ্গে ছুটি কাটাতে বাইরে চলে যান অর্পিতা। তাই খোয়া যাওয়া অর্থ ও মুদ্রার খোঁজ তিনি এত দিন করেননি। তবে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেই অর্পিতা বুঝতে পারেন, নির্দিষ্ট জায়গা অর্থ ও স্বর্ণমুদ্রা কোনোটিই নেই। তাই এর পরপরই পুলিশের সাহায্য নেন তাঁরা। টিআইও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা