,

ব্রাজিলিয়ান স্কুল ছাত্রীকে নিয়ে বিপাকে বোল্ট

 
স্পোর্টস ডেস্ক :শনিবার ছিল উসাইন বোল্টের ৩০তম জন্মদিন। ট্রিপল ট্রিপল জয়ের আনন্দ ও নিজের জন্মদিন উদযাপন করতে ব্রাজিলের একটি নাইট ক্লাবে যান গতি তারকা উসাইন বোল্ট।

Bolt1471938086

সেখানে বিভিন্ন নারীর সঙ্গে নাচেন তিনি। নাইট ক্লাবে একটি মেয়েকে তার পছন্দ হয়। তাকে তিনি অনুসরণ করতে শুরু করেন। এক সময় অবশ্য তার নাগালও পেয়ে যান। মেয়ের নাম জেডি দুয়ার্তে। ২০ বছর বয়সী দুয়ার্তে ব্রাজিলের একটি স্কুলের ছাত্রী (গণমাধ্যমের খবর অনুযায়ী)।

সেদিন বোল্ট দুয়ার্তের সঙ্গে রাত্রিযাপন করেন। বোল্ট হয়তো ভেবেছেন এখানেই শেষ সবকিছু। কিন্তু না। বোল্টের সঙ্গে থাকার সময় দুয়ার্তে কয়েকটি ছবি তোলেন। সেখান থেকে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে শেয়ার করেন।

দুয়ার্তের অ্যাকাউন্ট থেকে তার বন্ধুরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এরপর ছবি দুটি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মিডিয়ায় অন্তরঙ্গ ছবি দুটি নিয়ে নিউজ হতে শুরু করে। দেশে ফিরে বিয়ে করতে যাওয়া বোল্টের বান্ধবী কাসি বেনেতও জেনে যান বোল্টের এই কাহিনী সম্পর্কে। সব মিলিয়ে লেজেগোবরে অবস্থা।

অবশ্য জেডি দুয়ার্তে বিষয়টি নিয়ে লজ্জায় মুখ দেখাতে পারছেন না। তিনি অবশ্য তখন জানতেন-ই না যে উসাইন বোল্টের সঙ্গে রাত্রিযাপন করতে যাচ্ছেন। এ বিষয়ে দুয়ার্তে বলেন, ‘আসলে ওই ছবি দুটির প্রভাব খুবই নেতিবাচক। আমি আসলে তার সঙ্গে ছবি তুলে বিখ্যাত হতে চাইনি। আমি তখন জানতাম-ই না যে তিনি উসাইন বোল্ট। এখন আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি মনে করি এই বিষয়ে আর কোনো মন্তব্য না করাই ভালো। যাতে বিষয়টি আর ঘোলাটে না হয়।’

তবে বোল্টের সঙ্গে কাটানো সময়টিকে তিনি সাধারণ বলে উল্লেখ করেছেন, ‘এটা একটি সাধারণ রাত ছিল।’

এদিকে অস্ট্রেলিয়ার একটি অনলাইন জেডি দুয়ার্তেকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে। তাদের মতে, দুয়ার্তের স্বামী ছিল কুখ্যাত মাদক ব্যবসায়ী। ২০১৪ সালে পুলিশের গুলিতে তার স্বামী মারা যায়। দুয়ার্তের দুটি সন্তান রয়েছে। তা ছাড়া দুয়ার্তের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে।

সবকিছু মিলিয়ে জেডি দুয়ার্তের সঙ্গে সময় কাটিয়ে রীতিমতো ঝামেলায়ই জড়িয়ে গেছেন অলিম্পিকে কিংবদন্তি বনে যাওয়া বোল্ট!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে