,

অবস্থান হারিয়ে অনুতপ্ত নন কোহলিরা

 

স্পোর্টস ডেস্ক :ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই কেবল টেস্টে নিজেদের শীর্ষ স্থানটি অটুট থাকত ভারতের। কিন্তু বেরসিক বৃষ্টির কবলে পড়ায় ওই ম্যাচটি ড্র হয়। আর সেই সুযোগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হাটিয়ে টেস্টে প্রথম বারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় মিসবাহ-উল-হকের পাকিস্তান।
Kohli1471968193
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। অন্য দিকে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় টেস্ট সিরিজ শেষ করার সুবাদে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে আসে পাকিস্তান। আর সেন্ট লুসিয়া টেস্ট জিতে ২-০ তে এগিয়ে থাকা বিরাট কোহলিদের শীর্ষে থাকার শর্তটা নির্ভর করছিল ত্রিনিদাদ টেস্টে জয়ের উপর। কিন্তু ওই ম্যাচে ড্র হওয়ায় কপাল খুলে যায় পাকিস্তানের।

তবে সম্প্রতি এই অবস্থান হারানোর পর নিজেরা অনুতপ্ত নয় বলে জানিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক কোহলি। র‌্যাঙ্কিং নিয়ে টিম ইন্ডিয়ার দলপতি জানান, ‘আমি আগেও বলেছিলাম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান সর্বদাই একটি উত্তেজনা ছড়িয়ে দেয়। অন্যদলগুলো আমাদের চেয়ে ১০-১৫ টেস্ট বেশি খেলেছে। ঘরের সিরিজের পরেই কেবল আমরা নিজেদের বিচার করতে পারব।’

কোহলি আরও বলেন, ‘আমরা শেষ ম্যাচে জিততে পারলে কিংবা পাকিস্তান শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলে র‌্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তণ আসতো না। এটি সব দলের জন্য প্রেরণার হলেও মনে রাখতে হবে তা সব সময়ের জন্য নয়। র‌্যাঙ্কিংয়ের ভাবনা নিয়ে আমরা খেলি না। ভলো একটি মৌসুম শেষ করাই আমাদের লক্ষ্য থাকবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে