,

পুষ্পিতাকে উত্যক্ত করছেন মিলন!

 
বিনোদন ডেস্ক : এলাকায় মাস্তানি করে বেড়ান দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি চিত্রনায়িকা পুষ্পিতা পপিকে পছন্দ করেন। কলেজে যাওয়ার পথে পুষ্পিতা পপিকে প্রেমের প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করেন মিলন। তবে তাদের এসব করতে হয়েছে ‘কেউ কথা রাখেনি’ শিরোনামের টেলিফিল্মের দৃশ্যে।

milon_top_1471917191

গতকাল সোমবার (২২ আগস্ট) সকাল থেকে রাজধানীর উত্তরায় এ টেলিফিল্মের দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে। এ টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করছেন মিলন-পুষ্পিতা। টেলিফিল্মটি পরিচালনা করছেন ফারুক আহম্মেদ।

এ প্রসঙ্গে পুষ্পিতা পপি রাইজিংবিডিকে বলেন, ‘কেউ কথা রাখেনি টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো আনিসুর রহমান মিলন ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। তার সঙ্গে কাজ করে ভালো লাগছে। তার মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। আশা করছি, কাজটি ভালো হবে।’

এতে আরো অভিনয় করছেন, মনিরা মিঠু, বরদা মিঠু, অ্যালভিন আকাশসহ অনেকে। ঈদুল আযহায় একটি বেসরকারি টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে বলেও জানান এই অভিনেত্রী।

অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনীত ‘ওয়ান ওয়ে’ শিরোনামের সিনেমাটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়া মিলন বেশ কিছু চলচ্চিত্রের শুটিং করছেন। এদিকে পুষ্পিতা ‘বিধ্বস্ত’, ‘পাংকু জামাই’সহ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা