বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অগ্নি’ চরিত্রে মাহি রাজি

mahi-44বিনোদন প্রতিবেদক : ‘শি ইজ মোস্ট ডেঞ্জারাস ইন দ্য ওয়ার্ল্ড। শি ইজ কামিং অ্যাট ২০১৭। শি ইজ অগ্নি’— জাজ মাল্টিমিডিয়ার এমন ঘোষণায় নড়েচড়ে বসেছেন ঢালিউড ভক্তরা। তাদের একটাই প্রশ্ন, ‘অগ্নি ৩’-এর মূল চরিত্রে মাহি থাকছেন তো?
২০১৫ সালে ‘অগ্নি টু’ মুক্তির আগে তৃতীয় কিস্তি নির্মাণ ও নায়িকা হিসেবে মাহির থাকার কথা জানান জাজের কর্ণধার আবদুল আজিজ।
দ্বিতীয় কিস্তি মুক্তির আগেই মাহির সঙ্গে জাজের সম্পর্কের অবনতি ঘটে। তাই পরের সিনেমার ঘোষণাকে অনেকে পাবলিসিটি হিসেবেই নেন। এদিকে খোদ মাহিই পরিবর্তন ডটকমকে জানালেন, প্রস্তাব আসলে জাজকে ফেরাবেন না।
তৃতীয় কিস্তি প্রসঙ্গে ঢালিউডের এক নম্বর নায়িকা জানান, ‘অগ্নি ৩’ নিয়ে তাকে প্রস্তাব দেওয়া হয়নি। প্রস্তাব আসলে ‘অবশ্যই’ সম্মতি জানাবেন।
এ বিষয়ে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমরা এখনই কোনো ঘোষণা দিতে চাইছি না। মাহিও হতে পারে আবার অন্য কেউ হতে পারে। যে হোক চমক থাকবে আপনাদের জন্য। একইভাবে নায়কের ব্যাপারেও আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই।’
হিট সিরিজটির দুই পর্বের পরিচালক ইফতেখার চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন অন্য কেউ। এ প্রসঙ্গে আজিজ বলেন, ‘খুব সম্ভব অন্য কাউকে আমরা পরিচালক হিসেবে নিচ্ছি। আবার এমনও হতে পারে শেষ পর্যন্ত ইফতেখারই থাকবেন।’
আগের পর্বগুলোর মত এ পর্বেরও গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। প্রথম পর্বের নায়ক আরিফিন শুভকে দ্বিতীয় পর্বের শুরুতে শত্রুদের আক্রমণে মারা যান। তবে ‘অগ্নি ২’ মুক্তির সময় পরিচালক বলেছিলেন, শুভর বদলে অন্য কাউকে প্রতিপক্ষ গ্রুপ মেরে ফেলে এটা দিয়ে তৃতীয় পর্ব শুরু হবে এবং নায়ক হিসেবে আরিফিন শুভ ও ওম দুজনকে দেখানো হবে।
এ ব্যাপারে বাবু বলেন, ‘এটা ইফতেখার ভাই চিন্তা করেছিলেন সত্য। কিন্তু আমরা আসলে এখন নতুন করে গল্প সাজাতে চাইছি। বেশকিছু গল্প নিয়ে নিয়মিত মিটিং হচ্ছে। গল্প অনুযায়ী নায়ক, নায়িকা থেকে শুরু পরিচালক ঠিক করা হবে আমি যতদূর জানি।’
২০১৪ সালের ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ ওই বছরের আলোচিত ও ব্যবসাসফল ছবিগুলোর একটি। পরের বছর ঈদুল ফিতরে মুক্তি পায় ‘অগ্নি ২’। এর আগে আগেই মাহির সঙ্গে জাজের দ্ব›দ্ব হয়। দ্বিতীয় পর্বে শুভর বদলে মাহির নায়ক হন কলকাতার ওম। দুটি পর্বের অধিকাংশ শুটিংই থাইল্যান্ডে হয়েছিল।
সুপার হিরোইন সিনেমা ‘বিজলি’র শুটিংয়ে থাইল্যান্ডে থাকায় ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজিজ জানান, ২০১৭ সালের জানুয়ারিতে ‘অগ্নি ৩’ এর শুটিং শুরু হবে। মুক্তি পাবে ঈদুল ফিতরে।

এ জাতীয় আরও খবর

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের তৎপরতা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী