,

২শ’ বছর পর মসজিদ নির্মাণ হচ্ছে গ্রিসে

mosqueamnarডেস্ক রিপোর্ট: মসজিদ নির্মাণে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে গ্রিস। ফলে প্রায় ২০০ বছর পর দেশটির রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল।

গ্রিসে ১৮২৯ সালে ওসমানিয়া শাসন অবসানের পর এথেন্সে আর মসজিদ তৈরি হয়নি। চলতি মাসে এথেন্সে মসজিদ নির্মাণের একটি বিল অনুমোদন করেছে গ্রিস সরকার।

মসজিদটি এথেন্সের উপকণ্ঠ ভোটানিকোসে নির্মাণ করা হবে। প্রায় এক দশক ধরে মসজিদটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য ৯ লাখ ৪৬ ইউরো সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। গ্রিক নৌবাহিনীর অব্যবহৃত ঘাঁটিতে নির্মিত হবে এ মসজিদ।

এদিকে, এথেন্স থেকে দূরবর্তী একটি শিল্প এলাকায় মসজিদটি নির্মিত হচ্ছে বলে অনেক মুসলমানই অভিযোগ করেছেন। একইসঙ্গে গ্রিসের রাজধানীর কেন্দ্রস্থলে মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা