,

ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

englan_2.স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অবস্থানকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনরকম মন্তব্য করতে রাজি হয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল। এবার ইংল্যান্ডে ফিরেই তারা জানিয়েছে, শঙ্কা রয়েছে বাংলাদেশ সফরে। সেটা মাঠের চেয়ে হোটেল আর বিমানবন্দরের পথেই বেশি।

ইংলিশ ক্রিকেটারদের থাকার হোটেল এবং সেখান থেকে স্টেডিয়ামে আসার পথকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিন সদস্যের প্রতিনিধি দলের প্রধান রেগ ডিক্যাসন। দেশে ফিরে ইংলিশ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

তার মতে, দুশ্চিন্তার মূল বিষয়টি হলো চট্টগ্রাম ও ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দলের থাকার মতো পর্যাপ্ত হোটেল নেই। তাছাড়া শহর থেকে স্টেডিয়াম পর্যন্ত ইংলিশ ক্রিকেট দলের বাসকে পুলিশ ও মিলিটারি পাহারায় যেভাবে নিয়ে যাওয়া হবে, সেই পদ্ধতিও নাকি সন্তুষ্ট করতে পারেনি তাকে।

ইসিবির নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান রেগ ডিক্যাসনের কাছে এই সফরের সবচেয়ে বিপদজনক মনে হয়েছে বিমানবন্দর থেকে হোটেলের পথটুকু। কারণ, এশিয়ার এমন জনবহুল একটি শহরে শতশত সুউচ্চ ভবনের কারণে নিরাপত্তার জন্য সবদিকে লক্ষ্য রাখাটাও অনেক কঠিন ব্যাপার।

এদিকে, প্রতিনিধি দলের সঙ্গে একমত পোষণ করেছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রালয়ও। বাংলাদেশে সফরের ব্যাপারে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশে বিদেশিদের উপর ফের হামলা হওয়ার বড় ধরণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমারা সরাসরি জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত পারে। যেসব জণাকীর্ণ এলাকাতে পশ্চিমা দেশের নাগরিকরা অবস্থান করছে, সেইসব এলাকাতেই এই ধরণের হামলা হওয়ার বড় ধরণের ঝুঁকি রয়েছে।’

তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে সফর করার কথা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। কিন্তু গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে পাঁচজন জঙ্গীর হাতে ১৭জন বিদেশি নিহত হওয়ার পর ঝুঁকির মুখে পড়ে এই সফর।

আশার কথা হলো, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য ইসিবি দেয়নি। রেগ ডিক্যাসন ও তার দলের দেওয়া প্রতিবেদনের উপরই নির্ভর করবে বাংলাদেশে জেমস অ্যান্ডারসন-ইয়ন মরগানরা আসবেন কিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা