বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনকর্মী হতে চাই এই বলি নায়িকা!

warabhaskarবিনোদন ডেস্ক: বলিপাড়ায় কাস্টিং কাউচের খবর মাঝেমধ্যেই শোনা যায়৷ সিনেমায় একটা ভাল চরিত্র পেতে নাকি যৌনতায় সামিল হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের৷ বলিপাড়ায় এ অভিযোগ নতুন নয়৷ কিন্তু তা বলে খোদ অভিনেত্রী কেন হয়ে উঠছেন যৌনকর্মী! আর সেই অভিনেত্রীর নাম যখন স্বরা ভাস্কর, তখন এ খবরে বলিপাড়া তো খানিকটা তাজ্জব হবেই৷

ব্যাপার কী?
‘নীল বট্টে সন্নাটা’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের তো মুগ্ধ করেইছিল, সমালোচকরাও তারিফ করেছিলেন একবাক্যে৷ সেখানে তাঁর চরিত্র ছিল এক কাজের মেয়ের৷ বলিপাড়ার গ্ল্যামার ঝেড়ে ফেলে এ কমেডিতে একেবারে নিখাদ কাজের মেয়েই হয়ে উঠেছিলেন স্বরা৷ আর তাই তাঁর কাছে দর্শক ও বলিপাড়ার প্রত্যাশা অনেক৷ সে চাহিদা পূরণ করতেই এবার যৌন পেশার খুঁটিনাটিও রপ্ত করতে হচ্ছে অভিনেত্রীকে৷ এ খবরে অনেকে তাজ্জব হতে পারেন বটে৷ কিন্তু তাঁর পরের চরিত্রটি যে এক যৌনকর্মীরই৷

আদিত্য কৃপালিনীর উপন্যাস ‘টিকলি অ্যান্ড লক্ষী বোম্ব’ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি৷ পরিচালক নিজেই এর চিত্ররূপ দেবেন৷ এক কো-অপারেটিভ সংস্থা গড়ে তুলতে দুই যৌনকর্মীর লড়াইয়ের কাহিনী উঠে এসেছে এ উপন্যাসে৷ এখানে টিকলির চরিত্রে দেখা যাবে স্বরাকে৷ চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমেই তাঁকে উপন্যাসটি পড়তে দেন আদিত্য৷ আর পড়া শেষ হওয়া মাত্র কোনও দ্বিধা না করেই এ চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যান স্বরা৷ হ্যাঁ, এ কারণে তাঁকে যৌনপল্লির খুঁটিনাটি শিখতে হবে, আয়ত্ত করতে হবে যৌনকর্মীর আদব-কায়দাও৷ কিন্তু কুছ পরোয়া নেই৷ চরিত্রের খাতিরে যৌনকর্মী হয়ে হাজির হতেও দ্বিধা নেই স্বরার৷

ছবিটি তৈরি হবে ক্রাউড ফাউন্ডিংয়ের মাধ্যমে৷ অর্থাৎ কোনও একজন প্রযোজক থাকবেন না৷ উৎসাহীদের অর্থেই তৈরি হবে ছবিটি৷ আগামী জানুয়ারী থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা৷ আর তখনই যৌনকর্মী হয়ে উঠতে দেখা যাবে বলিপাড়ার এই বোল্ড বিউটিকে৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত