,

কাঁদলেন বিএনপি মহাসচিব

downloadনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে আবেগপ্রবণ হয়ে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মামলা-হামলার অত্যাচারে’ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় এসে কেউ হকার, কেউ রিকশা চালাচ্ছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর রুনি’ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।

একপর্যায়ে তিনি বলেন, রাজধানীতে চলাচলের সময়ে রাস্তায় গাড়ির সিগনালে বসে থাকাকালীন অনেক সময় তাকে দেখে তরুণ ছেলেরা এগিয়ে আসেন। তাকে দেখে একদিন এককর্মী বলেন, ‘স্যার আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এতো মামলা পালিয়ে চলে এসেছি, এখন এখানে হকারি করছি।’

“রিকশা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। গুম হওয়া পরিবারের বাচ্চাগুলো সেদিন এখানে দাঁড়িয়ে বলল, বাবার সঙ্গে ঈদ করতে চাই। এই জন্য যুদ্ধ করেছিলাম?”

বক্তব্যের এই পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। অশ্রুসজল চোখে বলেন, ‘দুঃখিত একটু আবেগপ্রবণ হয়ে গেছি।’

‘আমার দেশসহ ৩০টি অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে’ ওই প্রতিবাদ সভার আয়োজন করে ‘আমার দেশ পরিবার’। সহযোগিতায় ছিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা (একাংশ) এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা