,

আশুগঞ্জ বন্দরে ভারতীয় চাল নিয়ে এসেছে জাহাজ এমডি অভি

1471953168133নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতের সরকারি সহায়তার চাল নিয়ে আরো একটি জাহাজ  নৌ-বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এমভি অভি নামে ভারতীয় ওই জাহাজটি বন্দরে নোঙর করে।

জাহাজটিতে ২২৭২.৪৮৫ মেট্রিক টন চাল রয়েছে। এসব চাল সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাবে।

আশুগঞ্জ নৌ-বন্দরের পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত আমাদের কে জানান, মানবিক কারণে এবারো বিনা মাশুলেই ত্রিপুরায় এসব চাল পরিবহন করা হবে। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবার সকাল থেকে ত্রিপুরায় চাল পরিবহন শুরু হবে বলেও জানান তিনি।

চাল পরিবহনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডের স্থানীয় ঠিকাদার বিসিসির পরিচালক জিয়াউদ্দিন খন্দকার জানান, ভারতীয় খাদ্য সহায়তার চাল নিয়ে গত ১৪ আগস্ট কলকাতার খিদিরপুর বন্দর থেকে রওনা হয় জাহাজটি। বুধবার থেকে সড়ক পথে কাভার্ড ভ্যানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব চাল ত্রিপুরায় নিয়ে যাওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবিক কারণে শুল্ক ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ৩৫০০০ টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের উপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে ভারত। ইতোমধ্যে চুক্তির আওতায় ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশের উপর দিয়ে ভারত পৌঁছেছে। ওই চালের আরেকটি চালান নিয়ে এমভি অভি নামের জাহাজটি রোববার নাগাদ বাংলাদেশের চাঁদপুর এলাকায় আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা