,

সরাইলে মাদকসহ ডাকাত গ্রেপ্তার

Sarail Pic(dakat morshed) 23.08.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল থানার পুলিশ মোরশেদ মিয়া (৩৪) নামের এক ডাকাতকে মাদকসহ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত ১০ টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। মোরশেদ মিয়া উপজেলা সদরের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোরশেদ মিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকা- করে আসছে। তাঁর বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবদুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। মোরশেদ তার এক সঙ্গীকে নিয়ে ওই মটর সাইকেলে করে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও তার সহযোগী যুবকটি পালিয়ে যায়। পরে পুলিশ মোরশেদ মিয়ার কাছ থেকে ২৮ টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ১২ শ টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন তাঁকে আজ (গতকাল মঙ্গলবার ) দুপুরে আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা