,

রণবীরের বাবার চরিত্রে আমির!

 

 

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্তের জীবনী নিয়ে দত্ত শিরোনামের সিনেমা তৈরি করছেন নির্মাতা রাজকুমার হিরানি। এতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আমির খানকে।

aamir-khan-ranbir-kapoor1471954553

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমার হিরানি অভিনেতা আমির খানকে দত্ত সিনেমার চিত্রনাট্য শুনিয়েছেন। চিত্রনাট্য শুনে বন্ধু এবং পরিবারের লোকজনের কাছে এর প্রশংসা করেছেন পিকে খ্যাত এ অভিনেতা।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দত্ত সিনেমায় সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছেন রাজকুমার হিরানি।

সূত্রটি সংবাদমাধ্যমকে আরো জানান, যদি সুনীল দত্তের চরিত্রটি সিনেমায় কেউ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন তিনি আমির খান।

আমিরের পরবর্তী সিনেমা দাঙ্গাল-এ বাবার চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। রাজকুমার হিরানি এবং আমির খুব ভালো বন্ধু। এ নির্মাতার থ্রি ইডিয়টস সিনেমায় অভিনয় করেছেন আমির। দেখা যাক দত্ত সিনেমায় তিনি অভিনয় করেন কিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা