,

শ্লীলতাহানির শিকার অভিনেত্রী

 
বিনোদন ডেস্ক : শ্লীলতাহানির শিকার হয়েছেন ভারতীয় এক টেলিভিশন অভিনেত্রী। ধারাবাহিক নাটক সাথ নিভানা সাথিয়ার অভিনেত্রী প্রতিভা তিওয়ারি এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

image

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের ব্যস্ততম কান্দিভালি হাইওয়েতে প্রতিভা তার হেয়ার ড্রেসারকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছিলেন তার সহকর্মীর জন্য। এমন সময় মাতাল একটি লোক এসে প্রতিভার সঙ্গে দুর্ব্যবহার করে। তাকে কু-প্রস্তাব দেয় বলে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।

এ ঘটনার পর ওই লোকটিকে অনুসরণ করে তাকে ধরে নিয়ে নিকতস্থ থানায় যান অভিনেত্রী। শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের করেছেন প্রতিভা। এ সময় লোকটি নিজেকে মাতাল বলে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ প্রসঙ্গে প্রতিভা বলেন, ‘বিস্মরকর বিষয় যে, রাত ১০টার দিকে এমন ব্যস্ততম রাস্তায় এমন ঘটনা ঘটতে পারে। এমন ঘটনা অন্য আর ১০জন নারীর ক্ষেত্রে ঘটতে পারে। এটা খুবই জঘন্য বিষয়। আমি বুঝতে পারছি যে, অন্য নারীদের ক্ষেত্রে এ ঘটনা ঘটলে তারা থানায় অভিযোগ পর্যন্ত করতেন না।’

তুঝসে নারাজ নেহি জিন্দেগি দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন প্রতিভা তিওয়ারি। তারপর ফির ভি না মানে ও বেতমিজ দিলেও দেখা গেছে এই অভিনেত্রীকে। এখন তিনি সাথ নিভানা সাথিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে