,

মেসিকে পেতে আশাবাদী নিউওয়েলস

 

স্পোর্টস ডেস্ক :মাত্র ১৩ বছর বয়সেই নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবটি থেকে লিওনেল মেসিকে তুলে নিয়ে এসেছিল বার্সেলোনা। এরপর কাতালান ক্লাবটির লা ম্যাসিয়া একাডেমি থেকে প্রশিক্ষন নিয়ে বর্তমানে বিশ্বফুটবল শাসন করছেন মেসি। ফুটবলের সর্বোচ্চ পর্যায় থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টাইন এই জাদুকরকে ফিরে পেতে আশাবাদী তার শৈশবের ক্লাব নিউওয়েলস।

7f530d2a2501a4b0ab453fb4d173f954-575d283962de1

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার বিশেষ আসরে ব্যর্থ হয়ে ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টাইন সমর্থকদের আকুতির ঝর দেখে দুই মাস পরেই অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন ২৯ বছর বয়সি তারকা।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন মেসি। ওই সময় বার্সেলোনার সঙ্গেও চুক্তির মেয়াদ শেষ হবে আর্জেন্টাইন এই তারকার। এরপর থেকেই মেসিকে পেতে চাইছে আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাব।

বর্তমান বিশ্বসেরা ফুটবলার মেসিকে পেতে আশাবাদী নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান দিয়ামিকো। এ প্রসঙ্গে এক বক্তব্যে তিনি জানান, ‘বিশ্বকাপে দেশের হয়ে দায়িত্ব পালনের পর মেসি এস্তাদিও মার্সেলো বেইলসায় (নিউওয়েলস ওল্ড বয়েজের ঘরের মাঠ) ফিরবেন। আশা করি এই ক্লাবে ফেরার মধ্য দিয়ে মেসি অন্য ধরনের এক দেশপ্রেমের পরিচয় দেবেন।’

বার্সার হয়ে অবসরের পর স্বদেশী ক্লাবে ফেরা নিয়ে মেসি আগেই জানিয়েছিলেন, ‘ক্যাম্প ন্যু’তে যতদিন সম্ভব খেলে চালিয়ে যেতে চাই। তারপর পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে বাকি সময়টা আমার শৈশবের দল নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলতে চাই। ইচ্ছাটা বাস্তবে রূপ নিলে মন্দ হবে না। ’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা