,

মালয়েশিয়ায় ১৩৩ বাংলাদেশিসহ আটক ৪৩৪

photo-1471920835নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় দুই দিনব্যাপী অভিযানে ১৩৩ বাংলাদেশিসহ ৪৩৪ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

গত শুক্র ও শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান আলোর, জালান চাঙ্গাত, শ্রী হারতামাসসহ বিভিন্ন এলাকা থেকে এসব লোককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ১৩০ জন নাগরিক আছেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বাজার, মহাসড়ক, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, দোকান এবং জনসাধারণের চলাচল আছে, সম্ভাব্য এমন সব জায়গাতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, এই বিশেষ দল বিভিন্ন জায়গায় ব্লক রেইড দিয়ে শ্রমিকদের ‘পারমিট’ এবং কর্মস্থলের বৈধতা আছে কি না, সেটা যাচাই করবে। অভিবাসী আইন অমান্যকারীদের জেল-জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার ক্ষমতা দিয়ে পুলিশ বিভাগ, বিভিন্ন পুলিশ ও নিরাপত্তা সংস্থা থেকে কর্মীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এই অভিযানের আওতায় আরো থাকবে নিরাপত্তাকর্মী এবং গাড়িচালকরাও। অভিযান চলাকালে বৈধ কাগজে বর্ণিত পেশা এবং নিজ কর্মস্থল ছাড়া অন্য জায়গায় কর্মরত শ্রমিকদের অবৈধ হিসেবে বিবেচনা করা হবে। এমনকি বাইরে কাজ করতে দেওয়ার অপরাধে মালিককেও জরিমানা করা হবে।

মালয়েশিয়া বর্তমানে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত। তাই দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের তথ্য সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ২০১৬ সালের মার্চে ‘রি-হায়ারিং প্রোগ্রাম’-এর আওতাভুক্ত ফিঙ্গারপ্রিন্ট করে নাম রেজিস্ট্রেশন করতে নির্দেশ দেওয়া হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, অভিযান শুরু হওয়ার অর্থ, এই অভিবাসী শ্রমিকদের সামনে মহাবিপদ। এ ছাড়া স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়াও মালয়েশিয়া সরকারের অন্যতম উদ্দেশ্য।

সরকার মনে করছে, মালিকরা সস্তায় অবৈধ বিদেশি শ্রমিক পাওয়ার কারণে স্থানীয় নাগরিকদের বেকারত্বের হার বাড়ছে। সরকার এ মুহূর্তে মালয়েশিয়া থেকে অবৈধ বিদেশি শ্রমিক ছাঁটাই করা ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা