,

উদ্দাম রাতে ৩নারীর সঙ্গে উসাইন বোল্ট!

boltস্পোর্টস ডেস্ক : এক নারীর সাথে নাচছেন। বুনো নাচ। আরেক নারীকে চুমু খাচ্ছেন প্রবল আবেগে। উদোম শরীরে বিছানায় আরেক নারীর সাথে। তিনজনই ভিন্ন। এ যেন রিওর অলিম্পিক স্টেডিয়ামে ‘ট্রিপল ট্রিপল’ এর রেকর্ড গড়ার পর নাইট ক্লাবে ভিন্ন ‘ট্রিপল’!

হ্যাঁ, সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের কথাই বলা হচ্ছে। রবিবার রাত থেকে ভোর পর্যন্ত রিওর একটি নাইট ক্লাব ছিলেন নিজের ৩০তম জন্মদিন পালন করতে। এবং ইংলিশ সংবাদপত্র ডেইলি মেইল জানাচ্ছে, সেই রাতে আসলে তিন নারীর সাথে আবেগঘন সময় কাটিয়েছেন বোল্ট।

সবচেয়ে আলোচনায় জেডি ডুয়ার্টে। ২০ বছরের এই যুবতী বোল্টের সাথে তার বিছানার ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে ঝড় তুলেছেন বিশ্ব জুড়ে। স্প্রিন্ট সম্রাট বোল্টের শয্যাশঙ্গিনী হওয়ার খবর দিয়েছেন। ডুয়ার্টে কে জানেন? ব্রাজিলের এলিট ফোর্সের হাতে নিহত ড্রাগ কিং ডগলাস ডোনাটো পেরেইরার বিধবা স্ত্রী। ওই সংসারে দুই সন্তান আছে ডুয়ার্টের। রিওর উত্তরের ফাজ কুয়েম কুয়ের শহরতলীর ড্রাগ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন ‘ডিনা টেরর’ নামে পরিচিত ডুয়ার্টের নিহত স্বামী।

ওই রাতে ডুয়ার্টের সাথে বোল্টের বিছানায় থাকার খবর নিয়ে তোলপাড় চারদিকে। কিন্তু মেইল জানাচ্ছে সেই বুনো রাতে কেবল একজন নারীর সাথে ঘনিষ্ট ছিলেন না বোল্ট। অন্য একজন নারীর সাথে নাইট ক্লাবে নাচতে দেখা গেছে। এবং বোল্টের হাত ওই নারীর শরীরের প্রায় পুরোটাতে ঘোরাফেরা করেছে। ভিডিও তাই বলছে।

এবং আরেক নারীর সাথে নাইট ক্লাবের ভিআইপি বক্সে দেখা গেছে জ্যামাইকান বিদ্যুৎকে। সেই নারীর সাথে লিপ লক অবস্থায় বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে মেইলে। জানা যায়, বোল্ট অ্যালকোহলের জন্য ওই রাতে নাইট ক্লাবে ১,০০০ পাউন্ড বিল দিয়েছেন।

বোল্টের বোন সম্প্রতি জানিয়েছিলেন, ২৬ বছরের ক্যাসি বেনেটের সাথে তার ভাইয়ের রোমান্স চলছে। তাও দুই বছর হলো। এবং বোল্ট এই সম্পর্ককে পরিণতী দেওয়ার ব্যাপারেও সিরিয়াস। তো এই সব আলোচনায় নেটে যখন ঝড় তখন সোমবার লন্ডনে পা রেখেছেন বোল্ট। কিন্তু এতটাই নির্বিকার দেখা গেছে তাকে যেন জানেনই না তার ছবি নিয়ে গোটা বিশ্বে চলছে আলোচনার ঝড়!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা