,

পথের নিরাপত্তা নিয়ে শঙ্কা ইংলিশ বিশেষজ্ঞদের

England-Tourস্পোর্টস ডেস্ক: গত সপ্তাহেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে গেলেন তিন ইংলিশ বিশেষজ্ঞ। ঢাকা ও চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি তাঁরা। এই তিন নিরাপত্তা বিশেষজ্ঞ পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে প্রতিবেদন জমা দেবেন, তার ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের বাংলাদেশ সফর। ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বাংলাদেশ সফরে খেলোয়াড়দের আসা-যাওয়ার পথের নিরাপত্তা নিয়ে নাকি শঙ্কা প্রকাশ করেছেন ওই তিন নিরাপত্তা বিশ্লেষক।

টেলিগ্রাফ জানিয়েছে, ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকসন, ক্রিকেট অপারেশনস প্রধান জন কার ও পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল বাংলাদেশ সফরে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন। এতে ছিল ঢাকা ও চট্টগ্রামে খেলোয়াড় ও কর্মকর্তাদের আবাসন-হোটেল, খেলার ভেন্যু ও হোটেল থেকে ভেন্যুতে যাওয়া-আসার পথ। এই তিনটি বিষয়ের মধ্যে হোটেল ও ভেন্যুর নিরাপত্তা নিয়ে তাঁরা খুব একটা শঙ্কিত নন। তবে শঙ্কা প্রকাশ করেছেন হোটেল থেকে খেলোয়াড়দের টিম বাসের ভেন্যুতে যাওয়া-আসার পথ নিয়ে। শঙ্কার মূল কারণ ঢাকা ও চট্টগ্রামের রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা ভবনগুলো। তাঁরা মনে করেন, দক্ষিণ এশিয়ার শহরগুলোর মূল রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভবনকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়।

ইংলিশ বিশেষজ্ঞদের ওই শঙ্কার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামপুর চৌধুরী বলেছেন, ‘ইংল্যান্ডের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।’

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে গত ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হওয়ার পর থেকেই ইংল্যান্ডের সফর নিয়ে নানা কথা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে