,

নতুন দুই বিজ্ঞাপনে পূর্ণিমা

purnima+বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সিনেমায় ব্যস্ততা নেই তার। টিভি পর্দায়ই ধীরে ধীরে ব্যস্ত হচ্ছেন তিনি। তাই পরিবারকে সময় দেয়ার পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে এ নায়িকাকে।

নাটকের বাইরে নিয়মিত হচ্ছেন বিজ্ঞাপনেও। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের বৃহৎ এক বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পেসার কুকার ও কিচেন র‌্যাকের দুটি বিজ্ঞাপনে অভিনয় করছেন পূর্ণিমা।

এর মধ্যে একটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এটি নির্মাণ করছেন সানবীম আশরাফ। শিগগিরই এটি চ্যানেলগুলোতে প্রচার হবে।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠানের মানসম্মত পণ্যের বিজ্ঞাপনে অংশ নিলাম। বিজ্ঞাপনটির গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে। সে জন্যই এতে অভিনয় করা। এ ধরনের কাজের প্রস্তাব এলে বিজ্ঞাপনেও নিয়মিত হব।’

এ ছাড়া আগামী কয়েকদিনের মধ্যে অন্য বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নেবেন পূর্ণিমা।

এদিকে ঈদের নাটকের শুটিং নিয়ে দম ফেলারও সময় নেই এ তারকার। গেল রোজার ঈদের মতো আগামী কোরবানির ঈদেও প্রায় ডজনখানে নাটকে দেখা যাবে পূর্ণিমাকে।

প্রসঙ্গত জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ছবিতে যাত্রা শুরু করেন পূর্ণিমা।

এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা