,

কোলে চড়ে বন্যা পরিদর্শন করলেন ভারতীয় মন্ত্রী

 
আন্তর্জাতিক ডেস্ক :পুলিশের কোলে চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ভারতের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যদি কোন মুখ্যমন্ত্রী যান তাহলে তাঁর ছবি তোলার বিষয়টা খুবই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তখনই যখন কোনও মন্ত্রী ভাবেন যে তিনি হেঁটে নয় কোলে চড়ে সেসব এলাকা দেখবেন। এমনই ঘটনা ঘটেছে মধ্য প্রদেশে।
ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের যে ছবি প্রকাশ পেয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ, নতুন বিতর্ক।

160822133453_india_flood_minister_carried__640x360_bbc_nocredit
টুইটারে এ নিয়ে রসিকতাও করছেন অনেকে।
সোমবার রাজ্যের পান্না জেলার আমানগঞ্জ তেহসিল এলাকা পরিদর্শনে যান শিবরাজ সিং চৌহান। এ সময় দুই পুলিশ সদস্য তাকে কোলে করে পানি পার করে দেন; এমন ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের শুরু হয়।
ভারতের বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শাসিত এই মধ্য প্রদেশে বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে ।
হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
আর এর মধ্যেই মুখ্যমন্ত্রীর এমন ছবি জনমনে ক্ষোভ তৈরি করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা