,

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :রিও অলিম্পিকে অধরা সোন জয় করে এবার ব্রাজিলের লক্ষ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। আর বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুটি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন তিতে। আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডর ও ৬ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল।

brazil_47863

ব্রাজিলকে অলিম্পিকে প্রথম সোনা এনে দেয়া ৭ ফুটবলারসহ ডাক পেয়েছেন নতুন আরও চার ফুটবলার। জাতীয় দলে দাক পাওয়া নতুন চার ফুটবলার হলো- গোলরক্ষক ওয়েভারতন, স্ট্রাইকার তাইসন, ডিফেন্ডার ফাগনার ও ডিফেন্সিভ মিডফিল্ডার রাফায়েল কারিয়োকা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বর্তমানে ৬ নম্বরে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষে থাকা চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (রোমা), মার্সেলো গ্রোহে (গ্রেমিও), ওয়েভারতন (আতলেতিকো পারানায়েনসে)

ডিফেন্ডার: দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), জিল (শানদং লুনেং), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), জুলিয়ানো (জেনিত), রাফায়েল কারিয়োকা, (আতলেতিকো মিনেইরো), পাওলিনিয়ো (গুয়াংজো এভারগ্রান্দে), লুকাস লিমা (সান্তোস), রেনেতো আগুস্তো (বেইজিং গুয়ান), ফেলিপে কৌতিনিয়ো (লিভারপুল), উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), গাব্রিয়েল বারবোসা (সান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), তাইসন (শাখতার দোনেৎস্ক)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা