,

ইসলাম অবমাননার অভিযোগে মালয়েশিয়ায় সঙ্গীত শিল্পী গ্রেপ্তার

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগে মালয়েশিয়ার এক সঙ্গীতশিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নামিউয়ি নামে পরিচিত উয়ি মেং চি নামের ওই সঙ্গীতশিল্পীকে রোববার আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

Malaysia1471857282

গত জুলাইয়ে নামিউয়ির ‘ওহ মাই গড’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ করা হয়। এতে চি ও তার তিন সঙ্গীকে মালয়েশিয়ার মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ের সামনে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করতে দেখা যায়। গানের কথায আল্লাহ ও হাল্লিলুজাহসহ বেশ কয়েকটি ধর্মীয় শব্দ ব্যবহার করা হয়। তবে ২০ আগস্ট ইউটিউবে আপলোড করা ভিডিওটির সর্বশেষ সংস্করণে মসজিদের সামনের কোনো দৃশ্য রাখা হয়নি।

নামিউয়ি জানিয়েছেন, ‘ওহ মাই গড’ সঙ্গীতটি ধর্মীয় সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে গাওয়া হয়েছে।

চলতি মাসের প্রথমদিকে ‘ওহ মাই গড’ ভিডিও নিয়ে নামিউয়ির বিরুদ্ধে তদন্তের ইঙ্গিত দিয়েছিল পুলিশ। সোমবার ৩৩ বছর এই সঙ্গীত শিল্পীকে চারদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে ধর্মীয় উপসানালয়কে কলুষিত করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তার দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা