,

রাধিকার পর এবার নগ্নতা বিতর্কে বাঙালি অভিনেত্রী

tanni-radhiবিনোদন ডেস্ক : নগ্নদৃশ্য ফাঁস হওয়ায় সম্প্রতি ব্যাপক বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার একই বিতর্কে জড়ালেন এক বাঙালি অভিনেত্রী।

বিতর্কের কেন্দ্রে সেই একই ছবি ‘পার্চড’। এই ছবির সূত্রেই এ বার নগ্নত বিতর্কে জড়ালেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।

যদিও যে দৃশ্যটি প্রকাশ্যে এসেছে তাতে তন্নিষ্ঠার নগ্নতা ধরা পড়েনি। কিন্তু ছবিতে তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। সমালোচকদের আপত্তি ওইসব দৃশ্য নিয়েই।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ছবিতে এক বিধবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তন্নিষ্ঠা। চরিত্রের নাম রানি; যার জীবনের একমাত্র উদ্দেশ্য সন্তান প্রাপ্তি। চরিত্রের খাতিরেই বেশ কিছু ‘সাহসী দৃশ্যে’ অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত হয় ‘পার্চড’। পরিচালক লীনা যাদব পেয়েছেন সেরা পরিচালকের খেতাব। ভারতীয় ছবির মধ্যে সেরা ছবি হিসেবে বিবেচিত হয় ‘পার্চড’। মেলবোর্নে প্রশংসা পেলেও ভারতে এখনও বিতর্ক থেকে বেরোতে পারেনি ছবিটি।

রাধিকার যে নগ্ন ভিডিও নিয়ে অনলাইনে তোলপাড়; সেটিও ‘পার্চড’ ছবির একটি দৃশ্য।

বলিউডের তারকা অভিনেতা অজয় দেবগনের প্রযোজনায় এতে রাধিকা, তন্নিষ্ঠা ছাড়াও অভিনয় করেছেন সুরভিন চাওলা, আদিল হুসেন, সুমিত বিয়াস, লেহার খান, ঋদ্ধি সেন, মহেশ বলরাজ এবং চন্দন আনন্দ।

অনলাইনে এর আগে রাধিকা আপ্তের স্নানদৃশ্য হিসেবে অন্য একজনের ছবি ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছিল। এরপর গত বছরের এপ্রিলে রাধিকা অভিনীত স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্রের কয়েক সেকেন্ডের একটি নগ্ন দৃশ্য ফাঁস হয়েছিল।

এ নিয়ে দারুণ জলঘোলাও হয়েছিল তখন। আন্তর্জাতিক স্বলদৈর্ঘ্য ছবিটির পরিচালক অনুরাগ কাশ্যপ শরণাপন্ন হন পুলিশের। তখনও প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন রাধিকা। অবশ্য পাল্টা জবাব দিয়েছিলেন তার বলিপাড়ার সতীর্থরাই।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অহল্যা’খ্যাত রাধিকা এরইমধ্যে হিন্দি, মারাঠি, তামিলসহ বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছেন। মঞ্চ অভিনয়েও সুনাম আছে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর।

‘পার্চড’ অর্থ আগুনের আঁচে শুকিয়ে যাওয়া; ছবিটিতেও তুলে ধরা হয়েছে চার নারীর ঝলসে যাওয়া জীবনেরই কাহিনী। ব্যক্তিগত জীবনে তাদের অসুবিধা, পুরুষদের অবহেলা-অত্যাচার মেনে নিয়েই কাটাতে হয়। কিন্তু সুপ্ত অনেক বাসনা তো অবদমিত হয়ে আছে তাদের মনেও। চার রমণীর সেইসব ইচ্ছে, স্বপ্নের পুরুষ আর যৌনতার কথা ঘুরে-ফিরে এসেছে সিনেমাজুড়ে। সেই পরিপ্রেক্ষিতেই ছবিটিতে রয়েছে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে