,

মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান- আব্দুস সামাদ আকন্দ

Brahmanbaria Pic-003ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ বলেছেন, একজন মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। তাই সন্তানকে সু-সন্তান করে গড়ে তুলতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার জগতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ আকন্দ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে চান। আমরা ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য কাজ করছি। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন গতি নেই। আমরা “নান্দনিক স্কুল গড়ব, টেকসই মান সম্মত শিক্ষা দেব” সেই শ্লোগানকে সামনে রেখে কাজ করছি।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকারের শিক্ষানীতির কারনে আমাদের শিশুরা এখন অনেক দূর এগিয়ে গেছে। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদেরকে দেশপ্রেম শেখাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সন্তান কোথায় যায় সেদিকে খেয়াল রাখবেন। তাদেরকে স্কুলে পাঠাবেন। সে প্রতিদিন স্কুলে আসে কিনা তার খোঁজ খবর নেবেন। তিনি বলেন, আমরা শতভাগ ভর্তির জন্য কাজ করছি। শতভাগ পাশের জন্য শিক্ষকরা কাজ করছে। তিনি শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা শেখার জন্য শিক্ষকদেরকে আহবান জানান। আব্দুস সামাদ আকন্দ বলেন, ষোল কোটি মানুষের দেশ গুটি কয়েক জঙ্গীর কাছে জিম্মী হতে পারেনা। জঙ্গীবাদ প্রতিরোধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইসলাম জঙ্গীবাদ সমর্থন করেনা। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদের স্থান নেই। তিনি সন্তানের প্রতি খেয়াল রাখার জন্য মাদের আহবান জানান। তিনি বলেন, ইসলামের নামে জঙ্গীবাদে উৎসাহিত করতে বিভিন্ন সংগঠন কাজ করছে। তাই প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের ব্যাপারে প্রত্যেক অভিভাবকদের বিশেষ করে মায়েদের সতর্ক থাকতে হবে।
মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার আবুল হাসনাত মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
আতাউর রহমান শ্রাবনের পরিচালনায় মা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার।
“ শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফিরোজ আহমেদ ভূঁইয়া, শিক্ষানুরাগী সদস্য মোবারক হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহানুর ভূইয়া ও সাবেক প্রধান শিক্ষক সুফিয়া খাতুন।
সমাবেশে মা’দের পক্ষে বক্তব্য রাখেন আরজু বেগম, রিনা আক্তার, খাদিজা বেগম ও সেলিনা আক্তার। সমাবেশে মায়েরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। সমাবেশে প্রায় ৫শতাধিক মা অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা