,

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

z10স্পোর্টস ডেস্ক : ভেজা মাঠের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের চেষ্টাও করতে পারল না ভারত। ত্রিনিদাদ টেস্ট ড্র হওয়ায় প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল পাকিস্তান।

মাত্র ৫ দিন আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় শীর্ষ থেকে অবনমন হয় অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ২-২ ড্র করে পাকিস্তান উঠে আসে দুই নম্বরে।

শীর্ষস্থান ধরে রাখতে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হতো ভারতের। কিন্তু বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ২২ ওভার। পরের চার দিন একটি বলও গড়ায়নি মাঠে। বিরাট কোহলিরা তাই অসহায় চোখেই দেখলেন নিজেদের জায়গা হাতছাড়া হতে।

ত্রিনিদাদ টেস্ট শুরুর আগে ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১২। টেস্ট ড্র হওয়ায় কমে গেছে ২ পয়েন্ট। ইংল্যান্ড সিরিজ শেষে ১১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পাকিস্তান উঠে গেছে এক নম্বরে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা