,

একক নাচের অনুষ্ঠানে মাহি

25854-mahiবিনোদন প্রতিবেদক : পর্দায় যারা মাহিয়া মাহিকে চেনেন, তারা বেশ ভালোই জানেন এ শিল্পীর নাচের দক্ষতা। আর বিশেষ করে যারা মাহির নাচের ভক্ত, তাদের জন্য আছে সুখরব। কারণ এ চিত্রনায়িকা এবার আসছেন শুধুই নাচ নিয়ে।

তার অভিনীত সিনেমাসহ রবীন্দ্রসংগীতের সঙ্গে তিনি নাচবেন। ঈদের বিশেষ আয়োজনে তার এই একক নাচের অনুষ্ঠানটি দেখা যাবে।

নাম চূড়ান্ত না হওয়া এ অনুষ্ঠানের দৃশ্যধারণ হয়েছে চলতি সপ্তাহেই। মোট ১১টি গানের ৬টি পরিবেশনা আছে বলে জানালেন অনুষ্ঠানের নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

তিনি জানান, এতে চলচ্চিত্রের চারটি, রবীন্দ্রসংগীত তিনটি, লন্ডন প্রবাসী শিল্পী শিরিনের তিনটি ও একটি লোক গান ব্যবহার করা হয়েছে। গানগুলো কোলাজ করে তৈরি করা হয়েছে ৬টি পরিবেশনা। এরমধ্যে মাহির সঙ্গে দুটি দ্বৈত পরিবেশনায় আছেন সোহাগ।

গানগুলো হলো- চলচ্চিত্রে ‘ম্যাজিক মামনি’, ‘লজ্জাবতী যেমন লজ্জা পায়’, ‘তুই আমার লায়লা’, ‘পায়ের নূপুর’; রবীন্দ্রসংগীত ‘ওগো বিদেশিনী’, ‘আধেক ঘুমে নয়ন চুমে’, ‘প্রাণ চায় চোখ না চায়’; শিরিনের ‘মনেরও বাগানে’, ‘আমার জয়’, ‌‘পাঞ্জাবীওলা’ এবং অপর গানটি হলো ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’।মাহি ও সোহাগ

আসছে ঈদে এনটিভির বিশেষ আয়োজনে এটি প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা