,

‘গোলমাল-ফোর’ নিয়ে মুখ খুললেন কারিনা

 

বিনোদন ডেস্ক : গোলমাল ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। কিন্তু রোহিত শেঠি পরিচালিত গোলমাল-ফোর সিনেমায় কারিনা থাকছেন কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।এ সিনেমায় কারিনার পরিবর্তে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত রোহিত শেঠি বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন।

kareena-kapoor-red-lips-HD

এদিকে কারিনাকে গোলমাল-ফোর সিনেমায় না নেওয়ার যুক্তি হিসেবে রোহিত শেঠি জানিয়েছেন, ডিসেম্বরে মা হচ্ছেন কারিনা। এ কারণেই তাকে সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। তবে সিনেমার কোনো একটি গানে কারিনা থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।

এদিকে রোহিত শেঠির এমন ধারণাতে ভীষণ অবাক হয়েছেন কারিনা। এ প্রসঙ্গে কারিনা সাংবাদিকদের বলেন, ‘আমি গর্ভবতী হই আর না হই যে কেউ আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিতে পারবে। আর রোহিত শেঠির ভয় কিসের বরং আমার তাকে ভয় পাওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘আমি আবার স্বাভাবিক জীবনে ফিরব। আমি আমার পেশাকে খুব ভালোবাসি। মায়ের পেট থেকে আমি অভিনয় করতে চাইতাম। ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় করে যাব।’

বর্তমানে বীরে ডি ওয়েডিং সিনেমার কাজ নিয়ে ব্যস্ত কারিনা। এ সিনেমায় আরো দেখা যাবে সোনম কাপুরকে। সিনেমাটি পরিচালনা করছেন শশাঙ্ক ঘোষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা