,

ঋতুপর্ণার আমন্ত্রণে ফেরদৌস-শুভ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। এবার এই অভিনেত্রীর আমন্ত্রণে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস ও আরিফিন শুভ।

shuvoooo1471849607

তবে পারিবারিক কোনো অনুষ্ঠানে নয়, ঋতু অভিনীত ‘পটাদার কীর্তি’ সিনেমার অডিও প্রকাশনা উৎসবে হাজির হয়েছিলেন তারা। এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নিমন্ত্রণ জানানো হয়েছিল শুভকে।

এ অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। এতে দেখা যায়, হাস্যজ্জ্বল ফেরদৌস, ঋতু ও শুভকে। শুভ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন। ক্যাপশনে শুভ লিখেছেন, ‘আমাকে দাওয়াত দেয়ার জন্য ধন্যবাদ দিদি। সন্ধ্যাটা সত্যি সুন্দর ছিল।’

শুভ গত ১৭ আগস্ট থেকে কলকাতায় অবস্থান করছেন। সেখানে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা