,

বেলের প্রশংসায় জিদান

 

স্পোর্টস ডেস্ক :দলের অন্যতম সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজামাকে ছাড়াই গতকাল রাতে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে দলের বেশিরভাগ অভিজ্ঞ তারকাকে ছাড়াই জয় তুলে নেয় রিয়াল। লিগ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেতে রিয়ালের হয়ে জোড়া গোল করেন গ্যারেথ বেল। দেশের হয়ে ইউরোতে দুর্দান্ত একটি সময় কাটিয়ে ফিরেই জ্বলে উঠলেন বেল। তাই এই বছরটি বেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

bale1471856688
ফ্রান্সে অনুষ্ঠিত সর্বশেষ ইউরোতে ওয়েলস ইতিহাসের সেরা সময়টা এসেছে বেলের হাত ধরে। বলতে গেলে প্রায় একক নৈপুণ্যেই তারকাহীন ওয়েলসকে আসরের সেমিফাইনালে নিয়ে যান তিনি। এমন একটি টুর্নামেন্টে সাফল্যের পর লা লিগায় প্রথম ম্যাচেই চেনারূপে দেখা গেল তাকে।সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।

তাই ম্যাচ শেষে বেলের প্রশংসা করে রিয়াল কোচ জিদান বলেন, ‘আমি তার (বেল) উপর সন্তুষ্ট। আমরা আজ নিজেদের সম্ভাব্য সেরাটা নিয়ে শুরু করেছিলাম। ম্যাচের শুরুতেই একটি গোল আমাদের অনেক দূর এগিয়ে দিয়েছিল। এই ভেন্যুতে গোল করা কিছুটা কঠিন। ঠিকমতো সুযোগ কাজে লাগাতে না পারলে আপনাকে বেশ ভুগতে হবে।আমি বিশেষ কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই না। তবে যখন গ্যারেথ দুটি গোল করেছে বলতেই হয়, এই বছরটির তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা