,

বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ হুমকির মুখে!

 

স্পোর্টস ডেস্ক :রিওতে নিজের শেষ অলিম্পিকটাও সোনায় মুড়িয়ে রেখেছেন উসাইন বোল্ট। জ্যামাইকান গতিদানব টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতে গড়েছেন অনন্য ‘ট্রিপল ট্রিপল’-কীর্তি। তবে বোল্টের এই ‘ট্রিপল ট্রিপল’ হুমকির মুখে!

Bolt1471849965
ডোপিংয়ের অভিযোগে কেড়ে নেওয়া হতে পারে বোল্টের ২০০৮ বেইজিং অলিম্পিকে দলীয় ৪x১০০ মিটার রিলেতে জেতা সোনার পদক। যদিও অভিযোগটা বোল্টের বিরুদ্ধে নয়, তার সতীর্থ নেস্তা কার্টারের বিরুদ্ধে।

২০০৮ বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে জ্যামাইকা দলে বোল্টের সঙ্গী ছিলেন কার্টার। ৩০ বছর বয়সি কার্টারের বিরুদ্ধেই রয়েছে ডোপিংয়ের অভিযোগ। একবার তার নমুনা পরীক্ষাও করা হয়েছে। আবারও নতুন করে পরীক্ষা করা হবে কার্টারের নমুনা।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) বেইজিং অলিম্পিকের ৪৫৪টি নমুনা নতুন করে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩১টির আগেই পজিটিভ বলে প্রমাণিত হয়েছে।

এরই মধ্যে কার্টারের ‘এ’ নমুনায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি নিশ্চিত হয়েছে। কার্টার সেটা নিজেও জানেন। এখন বি’ নমুনাও যদি পজিটিভ হয়, তাহলে নিষিদ্ধ হতে পারেন কার্টার। সেই সঙ্গে তার সোনার পদকও কেড়ে নেওয়া হতে পারে। ইভেন্টটা যেহেতু দলীয় ছিল তাই পদক হারাতে হবে বোল্টকেও। আর সেটা হলে তো তার ‘ট্রিপল ট্রিপল’ও থাকবে না!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা