,

প্রেমিকাকে নিয়ে দুর্ঘটনার কবলে লিওনার্দো

 

বিনোদন ডেস্ক : প্রেমিকাকে নিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছে, অস্কারজয়ী এ অভিনেতা এবং তার বর্তমান প্রেমিকা নিনা আগদাল শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে নিউ ইয়র্কের উইন্সকোর্টের মনটক হাইওয়ে ধরে র‌্যাঞ্জ রোভারে চেপে যাচ্ছিলেন। এ সময় একটি মিনি কুপারের সঙ্গে সংঘর্ষ হয়। সেই গাড়িটি চালাচ্ছিলেন এক নারী।

leonardo_Nina1471868496

দুর্ঘটনার পর প্রথমে আগদাল ঠিক আছেন কিনা তা পরীক্ষা করে দেখেন রেভেন্যান্ট খ্যাত অভিনেতা। তারপর তিনি গাড়ি থেকে বের হয়ে ওই নারীকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেন কিন্তু সেই গাড়ির দরজা বন্ধ ছিল। এরপর সেই নারী দরজা আনলক করলে তাকে সেখান থেকে উদ্ধার করেন লিওনার্দো।

তবে এ দুর্ঘটনায় মারাত্মক কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। লিওনার্দোর গাড়িতে হালকা ড্যামেজ হয়েছে। অন্যদিকে মিনি কুপারের সামনের দিকটায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

৪১ বছর বয়সি লিওনার্দো এবং ড্যানিস মডেল ২৪ বছর বয়সি অ্যাগাদালের প্রেমের খবরটি প্রথম প্রকাশ পায় গত জুনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা