,

সিরিয়ায় সপ্তাহে প্রাণ গেল ৫০০ জনের

si-sm20160822114203সিরিয়ায় প্রতিনিয়ত চলছে সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রায় প্রতিদিনই নিহত হচ্ছে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক লোকজন।

দেশটির লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) নামে একটি সংগঠন জানিয়েছে, গত সপ্তাহে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৫ শতাধিক মানুষ।

এছাড়া ১৩ আগস্ট থেকে ১৯ আগস্টের এ সংঘর্ষের ঘটনাগুলোতে ৯৬ জন শিশু এবং ৭৩ জন নারী নিহত হয়েছেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি তথ্য বিবরণী প্রকাশ করে এলসিসি।

সংগঠনটি আরও জানায়, নিহতদের অধিকাংশই দেশটির আলেপ্পো, ইদলিব, দামেস্ক ও হামা এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সরকার ও বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধের সুযোগে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এরপর থেকে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধের পাশাপাশি আইএসের বিরুদ্ধে লড়াই শুরু করে।

এদিকে গত বছর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। তার আগ থেকে আইএস নির্মূল করতে যুদ্ধক্ষেত্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা