,

সুসাইড বেল্টে ভয়ংকর কোমলমতী [ভিডিও]

3_22935_1471855847আন্তর্জাতিক ডেস্ক : বয়স কি বা আর এমন, ১২ থেকে ১৩। গায়ের রং ফর্সা, দেখলেই মায়া লাগে। অথচ এই মায়ার আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ংকর বিভৎসতা। বিশ্বের বিভিন্ন দেশে যার নজির প্রায়শ দেখা যাচ্ছে।

বিষয়টি সর্বশেষ আলোচনায় এসেছে, স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে তুরস্কে বিয়ে বাড়িতে এক আত্মঘাতী হামলার পর।

দেশটির গাজিয়ানটেপ শহরের ওই হামলায় ৫১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ১২ থেকে ১৪ বছর বয়সী এক কিশোর এই হামলা চালিয়েছে।

তিনি এ হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন।

এবার তেমনই এক ঘটনায় ইরাকের নিরাপত্তা বাহিনী ১২ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে, যার শরীরে সুসাইড বেল্ট বাঁধা ও কাছে ডেটোনেটর ছিল। খবর ডেইলি মেইলের।

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের শহর কিরকুকের রাস্তা থেকে রোববার তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি এবং পিঠে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি লেখা ছিল।

আটকের পর সে কান্না শুরু করে দেয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, জঙ্গিগোষ্ঠী আইএস এখন আত্মঘাতী হামলার ক্ষেত্রে শিশুদের ব্যবহার করছে। রোববার কিরকুকের দুটি জায়গায় এ ধরনের আত্মঘাতী হামলার ঘটনাও ঘটেছে, যাতে অন্তত তিনজন আহত হয়েছে।

দ্য কুর্দিশ মিডিয়া গ্রুপ ‘রুড’ সুসাইড বেল্ট বাঁধার সময় আটক ওই কিশোরের ভিডিও প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, কিশোরটি একটি শিয়া মসজিদে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল, যেটি সে স্বীকার করেছে।

চলতি বছর আইএস আরবি হরফে ‘বাচ্চাদের খেলাফত’ নামে অস্ত্র বহনের কৌশল সংক্রান্ত একটি কার্টুন প্রকাশ করে। সেখানে তারা ট্যাংক, আগ্নেয়াস্ত্র ও তরবারির ছবি ব্যবহার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা