,

প্রতিবেশীকে হত্যায় ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

image-4006চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে প্রতিবেশীকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসি ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।। সোমবার (২২ আগস্ট) দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শামসুন্নাহার ও তার ছেলে হুমায়ুন কবির। আসামিরা বর্তমানে কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি ও অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান , আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় ছেলেকে মৃত্যুদণ্ড ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ সদরে গ্রামের বাড়িতে ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে হত্যা করে আসামিরা। এসময় আসামি শামসুন্নাহার প্রতিবেশী মনির আহমেদের বুকে লাঠি দিয়ে আঘাত করে ও তার ছেলে হুমায়ুন কবির কোদাল দিয়ে মাথায় আঘাত করে কুপিয়ে হত্যা করে। মনির আহমেদ চৌধুরী রূপালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

ঘটনার দিন নিহতের ছেলে তানভির উবনে মনির বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১৯ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা