,

ট্রাম্পের প্রচারণার খরচ হিলারির অর্ধেক

hillary_trumpআন্তর্জাতিক ডেস্ক : গত মাসে নিজের নির্বাচনী প্রচারণার খরচ দ্বিগুণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও তার নির্বাচনী প্রচারণার এই খরচ প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের একই খরচের তুলনায় অর্ধেকেরও কম। নির্বাচনী প্রচারণার নতুন আর্থিক নথিতে এ তথ্য পাওয়া গেছে। খবর বার্তা সংস্থা এপি’র।

খবরে বলা হয়, নির্বাচনী প্রচারণার আর্থিক খরচের নতুন নথির হিসাব অনুযায়ী জুলাই মাসে নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প খরচ করেছিলেন প্রায় ১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির নির্বাচনী প্রচারণার খরচ ছিল ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত কয়েক সপ্তাহেই ধনকুবের ট্রাম্প তার প্রচারণা তহবিলে জমা করেছেন ২০ লাখ ডলার। সব মিলিয়ে গত জুলাই মাসের জন্য ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৩ কোটি ৭০ লাখ ডলার।

এদিক থেকেও অনেকটা পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এ সময়ে হিলারির নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৫ কোটি ২০ লাখ ডলার। এমন চিত্র ট্রাম্পের জন্য খানিকটা হতাশার। তবে নিজের নির্বাচনী প্রচারণার খরচ ক্রমেই বাড়ানোর চেষ্টা করছেন তিনি। প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপনও প্রচার শুরু করেছেন এ সপ্তাহেই। এর জন্য খরচ বরাদ্দ করেছেন ৫০ লাখ ডলার। আর এ ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন হিলারি। তার টিভি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে আরও অনেক আগেই। সেক্ষেত্রে প্রচারণার খরচে হিলারিকে ধরতে চাইলে ট্রাম্পকে আরও অনেকখানি পথ পাড়ি দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা