,

“মুসলিমরা পারলে হিন্দুরা কেন সন্তান উৎপাদনে পিছিয়ে”

mohonআন্তর্জাতিক ডেস্ক : ভারতের আরএসএস প্রধান মোহন ভাগবত গত শনিবার আগ্রায় একটি অনুষ্ঠানে বলেছেন, “দেশে হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে বলে শোনা যাচ্ছে। কিন্তু কোন আইনে বলা আছে যে হিন্দুরা তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে না?” আর এ মন্তব্য করেই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।

ভাগবত আরও বলেন, হিন্দু দম্পতিদের এক বা দুইয়ের বেশি সন্তান উৎপাদন করতে বাধা দিয়েছে কোন আইন? তাই হিন্দু দম্পতিরা এক বা দুইয়ের বেশি সন্তান নিন। হিন্দুদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না কোনো সামাজিক ব্যবস্থাপনার জন্য নয়। আসলে হিন্দুদের মানসিক গঠনই এর জন্য দায়ী। তাছাড়া গত দু’দশক ধরে মধ্যবিত্ত হিন্দুরা একটি বা দু’টির বেশি সন্তান নেন না।”

চার দিনের আগ্রা সফরে এসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভাগবত প্রায় দু’হাজার নব দম্পতির সামনে সঙ্ঘের মতাদর্শ ও ভবিষ্যত্‍ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছিলেন। তখনই ওই কথাগুলি বলেন তিনি। ভাগবত দম্পতিদের বলেন, আপনারা আপনাদের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধগুলি শেখাবেন। পরিবারে সেগুলির চর্চা করবেন। সূত্র: সংবাদ প্রতিদিন।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা