,

ঢাবি`তে ভর্তির অনলাইন আবেদন শুরু

online-du-bg20160822064902ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আজ সোমবার শুরু হয়েছে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন। আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা করতে পারবেন। টাকা জমা দেওয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর।

কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

অন্যদিকে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিট, ব্যবসায়ে শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

এবার সব মিলিয়ে এ বছর মোট ছয় হাজার ৮০০ আসনের বিপরীতে প্রতিযোগিতা করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন শেষে উপাচার্য জানান, গত বছরের তুলনায় এ বছর প্রায় ২০০ আসন বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এ বছর জাপানিজ স্টাডিজ বিভাগ ও চায়নিজ স্টাডিজ বিভাগে দুটি নতুন অনার্স কোর্স চালু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা