বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ৩ মাস পরই যৌতুকের দাবীতে সরাইলে অন্ত:সত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Sarail Pic 22-08মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে যৌতুকের দাবীতে স্বামী আহমদ আলী (৩২) ও তার স্বজনরা ৩ মাসের অন্তসত্তা স্ত্রী নিলুফা আক্তার তনুকে (১৯) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরই বাড়িঘর ছেড়ে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন। নিহত তনুর পরিবারের অভিযোগ ৩ লাখ টাকা যৌতুকের দাবীতে আহমদ আলী ও তার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে তনুকে গলাটিপে হত্যা করেছে। গত রবিবার বিকেলে উপজেলার শাহবাজপুর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ রাত ৯টায় নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ, স্থানীয় লোকজন ও তনুর পারিবারিক সূত্র জানায়, গত ১০ মে সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়ার চান মিয়া মুন্সির কনিষ্ঠ কন্যা নিলুফা আক্তার তনুর সাথে সামাজিক ভাবে বিয়ে হয় শাহবাজপুর দিঘীর পশ্চিম পাড়ের আহাদ আলীর প্রবাস ফেরত ছেলে আহমদ আলীর সাথে। দেনমোহর ধার্য্য ছিল ৩ লাখ টাকা। বিয়ের সময় যৌতুক বাবদ ছেলেকে ফার্ণিসার ও স্বর্ণলঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল দিয়েছিল তনুর পরিবার। মাত্র ২ মাসের মধ্যে সে গুলো বিক্রি করে খরচ করে ফেলে স্বামী। এরপর থেকেই আহমদ আলী টাকার জন্য স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা এনে দিতে তনুকে চাপ দেয়। ১৫-২০ দিন আগে তনুর পরিবার আহমদকে ১ লাখ টাকা দিয়েছে। আরো ২ লাখ টাকা যৌতুকের জন্য ভাসুর, ঝ্যাঁ, ফুফা শ্বশুড়-শ্বাশুড়ি সহ অনেকেই পর্যায়ক্রমে তনুকে মানসিক ও শাররিক নির্যাতন করতে থাকে। গত ১০ আগষ্ট তনুকে নিয়ে শ্বশুড় বাড়িতে আসে আহমদ। একদিন পর স্ত্রীকে টাকার জন্য রেখে বাড়ি চলে যায় সে। গত বৃহস্পতিবার তনুর ঝ্যাঁ সাবিনা বেগম স্বামীর অসুস্থ্যতার কথা বলে তনুকে নিয়ে যায়। গত রবিবার স্বামী আহমদ তনুকে মারধর করে। আছরের পর তনুর বড় ভাই কাইয়ুম মিয়ার মুঠোফোনে আহমদ তনু ষ্ট্রোক করে অসুস্থ্য হওয়ার খবর দেয়। ওইদিন সন্ধ্যার পর তনু হত্যার খবর পায় বাবার বাড়ির লোকজন। তনুর বড় বোন রুবি সহ পরিবারের সকলে দ্রুত চলে যায় শাহবাজপুর আহমদের বাড়িতে। গিয়ে দেখে মেঝেতে পড়ে আছে তনুর নিথর দেহ। বাড়িতে কেউ নেই। স্বামীসহ সকলেই পালিয়েছে। খবর পেয়ে পুলিশ অন্তসত্তা গৃহবধরু লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের বড় বোন রুবি আক্তার সহ পরিবারের লোকজন বলেন, তনুর নাকে তুলা ছিল। আর গলায় ছিল আঘাতের চিহ্ন। ৩ লাখ টাকা যৌতুকের জন্য স্বামী ও তার স্বজনরা পরিকল্পিত ভাবে গলাটিপে তনুকে হত্যা করেছে। আমরা এ হত্যা কান্ডের বিচার চাই। নাম প্রকাশ না করার শর্তে আহমদের একাধিক প্রতিবেশী জানায়, দুপুর থেকেই স্ত্রীকে বেধরক মারধর করছে আহমদ। শেষ পর্যন্ত তারা মেয়েটাকে মেরেই ফেলল। ওদিকে স্বামী আহমদ ও তার স্বজনরা তনু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে চাউর করছে। আহমদ আলীর মুঠোফোনে (০১৯৩২-০৭১৪৮৫) একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সরাইল থানার সহকারি পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম বলেন, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত হত্যা মামলার প্রন্তুতি চলছিল।

 

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব