,

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

1-নিউজ ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ১৩ জন।

এ ঘটনায় মৃতরা হলেন- তরিকুল (২৩), হাবু মিয়া (২২) ও লোকমান (৩৫) তিল উদ্দিন(২২) ও মোসা আলী (৪০)।

কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, রোববার সন্ধ্যায় খামার গাড়াগ্রাম গ্রামের শাহজাহান মিয়ার বাড়ির পাশে অবস্থিত পর পর ৩টি ট্রান্স মিটারের তার ছিড়ে পুরো গ্রাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে দুইজন এবং গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

আহত ১৩ জনকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি।

আহতরা হলেন- বিপ্লব (৩০), নাইম (২০), তাহেরা (৪৫), আরিফুল(২৩), শাহরিয়ার (২৭), আরমান (২৫), বাবু(২২), সাজু (২৩), রশিদুল (৩০), সাইদুল (১৯), রহমত (৩২), ইকবাল (২৭) ও আনিসুর।

রংপুর মেডিকেল সার্জারি বিভাগের কনসালটেন্ট সার্জেন্ট ড. মো. বাসেদ জানান, রাতে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ ১৫ জনকে হাসপাতালে আনা হয়। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অন্যরা এখানো চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা