,

একজিমার সমস্যায় ভুগছেন? তাহলে…

25811-boroস্বাস্থ্য ডেস্ক : যদি আপনি একজিমায় ভুগে থাকেন তাহলে আপনার খাবার-দাবারের প্রতি একটু বেশি সচেতন হতে হবে। কারণ কিছু খাবার আছে যেগুলো একজিমার সমস্যাকে বাড়িয়ে তুলে। একজিমার সমস্যায় কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে জেনে নিই চলুন।

১। দুগ্ধজাত খাবার:-
বাণিজ্যিকভাবে উৎপন্ন দুগ্ধজাত খাবার যেমন- পাস্তুরিত দুধ এড়িয়ে যাওয়াই ভালো। কারণ এগুলো একজিমার সমস্যা বৃদ্ধি করে। তাছাড়া অপাস্তুরিত দুধের প্রোটিন ক্যাসেইন এর প্রতি সংবেদনশীলদের একজিমার সমস্যা বৃদ্ধি পায়।

২। সয়া পণ্য:-
সয়া পণ্য যেমন- সয়া দুধ, টফু ইত্যাদি একজিমার সাথে সম্পর্কিত। আপনার সয়া পণ্যে অ্যালার্জি আছে কিনা তা পরীক্ষা করে বলে দিতে পারবেন ডারমাটোলজিস্ট।

৩। গ্লুটেন:-
গম, রাই শস্য ও বার্লিতে গ্লুটেন থাকে। যারা ইতিমধ্যেই একজিমার সমস্যায় ভুগছেন তাদের সমস্যা আরো বৃদ্ধি করে। তাই একজিমার সমস্যায় যারা ভুগছেন তাদের গ্লুটেনমুক্ত খাদ্যশস্য খাওয়া উচিৎ।

৪। এসিডিক খাদ্য:-
যদি এসিডিক খাবারের ক্ষেত্রে আপনি তেমন সংবেদনশীল নাও হন কিন্তু আপনার ত্বকে যদি প্রদাহ হয় তাহলে এসিডিক ফল যেমন- সাইট্রাস ফল, আনারস, স্ট্রবেরি এবং টমেটো একজিমার সমস্যা বৃদ্ধি করে।

৫। ডিম:-
অনেক মানুষের ক্ষেত্রেই ডিম একজিমার সমস্যাকে বৃদ্ধি করে। যেহেতু বেক করা খাবারের প্রধান অংশ হচ্ছে ডিম তাই বেকারি পণ্য এড়িয়ে যেতে হবে আপনাকে।

৬। বাদাম:-
চিনাবাদাম, আখরোট, কাজুবাদাম ইত্যাদি গাছবাদামগুলো একজিমার সমস্যা বৃদ্ধি করে। যাদের একজিমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাদাম খাওয়া এড়িয়ে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা