,

পরিচালককে ফাঁসালেন পরীমণি!

porimoniiবিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বেপরোয়া ছিলেন চিত্রনায়িকা পরীমণি। সময় বদলেছে কিন্তু বদলায়নি নায়িকার আচরণ। পরীমণি নিজের নিয়মেই পথ চলছেন। অবশ্য অনিয়মই এই তারকার কাছে নিয়ম। পরিচালককে শিডিউল ফাঁসানোর অভিযোগ থেকে এখনো নিজেকে মুক্ত করতে পারেনি পরী। চলাচ্চিত্র ক্যারিয়ারের প্রথম দিকে তার জন্য শুটিং স্পটে ঘন্টার পর ঘন্টা অলস সময় কাটাতে হয়েছে চিত্রনায়ক শাকিব খান ও মৌসুমীর মতো তারকাদের। ১০ টায় কল থাকলে পরী আসতেন ১টায়। এর পরও এটা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করেনি কখনো। তাই পরী এর ধারাবাহিকতাই বজায় রেখেছেন। নিরুপায় হয়ে পরিচালকরা তাকে নিয়ে কাজ করে গেছেন। পরীর অনিয়মে তারা হয়তো কোনো নিয়ম খুঁজে পেয়েছেন! অতীতে এই নায়িকার শিডিউল ফাঁসানো নিয়ে পরিচালকদের কেউ মুখ খুললেই তাকে বিপদে পড়তে হয়েছে। এ কারণে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলে নায়িকার রোষানলে পড়তে চান না। সম্প্রতি ‘রক্ত’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে ফের পরিচালককে ফাঁসিয়ে দিয়েছেন পরীমণি। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৯ আগস্ট সাভারের একটি মনোরম লোকেশনে ‘রক্ত’ ছবির শুটিংয়েও নায়িকা নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর হাজির হয়েছেন। জানা গেছে, এ দিন পরীর কল টাইম ছিল সকাল ৯টায়। অথচ তিনি হাজির হয়েছিলেন বিকেল ৩টায়। পরীর কারণে সেদিন শুটিং শুরু করতে বিকেল হয়ে যায়। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, পরীর নির্দিষ্ট সময়ে শুটিংয়ে না আসায় আমিসহ পুরো ইউনিটের সবাই শুয়ে-বসেই সময় কাটিয়েছি। আমি বিভিন্ন মাধ্যমে খোঁজ নিলেও নায়িকা কখন আসবে কেউ বলতে পারেননি। ছোট ছোট পাসিং শট নেওয়ার পর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতেই দিন গেছে আমাদের। ইউনিটের সবাই কিন্তু ঠিকই সকাল ৯টায় সেটে বসেছিলাম। তবে দেরি করে আসলেও পরীর অংশের কাজ শেষ করেছি। এভাবে কাজ করায় দৃশ্যগুলো ভালো হয়নি। পরীমণি যদি সময়মতো সেটে হাজির হতেন, তাহলে কাজটি ভালো করে করা যেত। অবশ্য এসব নিয়ে আমার আর বলার কিছু নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে কাজ করতে বলা হয়েছে, তাই করছি। সেটে কেউ দেরি করে আসলে তার দায়িত্ব নেবে প্রযোজনা প্রতিষ্ঠান। আমি কেনো বলতে যাব? নায়িকা যখন আসবে, আমি তখনই কাজ শুরু করব। না আসলে প্যাক আপ।’ সূত্র আরও জানায়, কিছুদিন আগেও কক্সবাজারে ‘রক্ত’ ছবির শুটিংয়ে একইরকম ঘটনা ঘটেছিল। নায়িকা সময়মতো সেটে হাজির না থাকায় হঠাৎ ছবির শুটিং বন্ধ করে দিতে হয়েছিল পরিচালককে। এদিকে মাঝে ছবির প্রযোজনা সংস্থা ঘোষণা দিয়েছিল, ঈদে মুক্তি পাচ্ছে না ‘রক্ত’। পুনরায় ছবিটির শুটিং শুরু হয়েছে, কিন্তু নায়িকার দেরিতে সেটে আসার অভ্যাসটা আগের মতোই রয়ে গেছে। তাই ফিল্মপাড়ায় ফের সমালোচনার মুখে পড়লেন পরীমণি। এ বিষয়ে জানতে গতকাল রোববার বিকেলে পরীমণির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শিডিউল ফাঁসিয়েছি এটা কে বলল। যেদিন আমি দেরি করে সেটে গিয়েছিলাম, তার আগের দিন রাত দেড়টা পর্যন্ত কাজ করেছি। তাই পরদিন সকালে সেটে সময়মতো যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া আমি দেরি করে সেটে গেলেও তো কাজে কোনো সমস্যা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে