,

লাল আলোয় ভালো ঘুম হয়, তবু সাবধান থাকবেন যে কারণে

red_lightরাতে ঘুমানোর আগে ঘর পুরোপুরি অন্ধকার না করে অল্প আলো রাখতে পছন্দ করেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর সময় ঘরে আলো না থাকলেও হয়। কখনো কখনো সামান্য আলোও ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। আর সামান্য আলো যদি জ্বালাতেই হয় তাহলে লাল আলোই সবচে’ ভালো। খবর ফক্স নিউজের।  রাতে চোখের জন্য সবচে’ বিরক্তিকর হয়ে ওঠে নীল আলো। বিভিন্ন ডিজিটাল ডিভাইসের এলইডি আলো কিংবা স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ও টিভি থেকে এ নীল আলো বিচ্ছুরিত হতে পারে। এ ধরনের আলো মানুষের ঘুমের জন্য সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটায়। তবে লাল আলো ছারপোকার আক্রমণ বাড়িয়ে দিতে পারে। আর এ কারণে বিছানার কাছাকাছি লাল আলো জ্বালাতে হলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু কী কারণে লাল আলো ভালো তার ব্যাখ্যায় জার্নাল অব মেডিক্যাল এনটোমোলোজির গবেষণা প্রতিবেদনটিতে গবেষকরা বলছেন, মূল বিষয়টি হলো আলোর কিছু বৈশিষ্ট্য। এ বিষয়ে স্লিপ সাইকোলজিস্ট ড. মাইকেল ব্রিউয়াস বলেন, ‘তত্ত্বগত বিষয়টি হলো লাল আলো মেলাটোনিনকে বাড়িয়ে দেয়।’ আর এ হরমোনটি মানুষকে ঘুম আনতে সহায়তা করে। গবেষকরা আরও জানিয়েছেন, ঘরে লাল আলো জ্বালালে তা কিছুটা সতর্কতার সঙ্গে লাগাতে হবে। বিশেষ করে যদি ছারপোকা আক্রমণের আশঙ্কা থাকে তাহলে বিছানায় যেন সেই আলো না পৌঁছায়। কারণ লাল আলো ছারপোকাকে আকর্ষণ করে। আর এতে বিছানায় ছারপোকা বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা